ঢাকা | খ্রি.

টঙ্গীতে হামীম গার্মেন্টসের অর্ধশতাধিক নারী শ্রমিক জ্ঞান হারান

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 30, 2025 ইং | Photo Card
টঙ্গীতে হামীম গার্মেন্টসের অর্ধশতাধিক নারী শ্রমিক জ্ঞান হারান ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত
ad728

টঙ্গী মিলগেটের হামীম গ্রুপের গার্মেন্টস কারখানায় শনিবার একে একে অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ করে অসুস্থ হয়ে মেঝেতে পড়ে যেতে থাকলে তাদের হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়।

অসুস্থদের মধ্যে প্রায় সবাই নারী শ্রমিক। কারখানার ৫ তলার ফ্লোরে এ ঘটনা ঘটে। কারখানার শ্রমিকরা জানান, গত কারখানায় এক শ্রমিক স্ট্রোকে মারা যাওয়ার ঘটনা ঘটে, পাশাপাশি ভুমিকম্প আতংকও বিরাজ করছিল সব সময়। এসব ঘটনায় হয়তো এমন অবস্থা হয়েছে। শ্রমিকরা কেন এমনভাবে অজ্ঞান হয়ে পড়েছেন এর কারন কোন চিকিৎসক বা কারখানা কর্তৃপক্ষ কেউ বলতে পারেননি না। জ্ঞানহারা রোগীদের ভীড়ে হাসপাতালের বারান্দা ভরে যায়। 

চতুর্দিকে আতংক ছড়িয়ে পড়ে।শনিবার কারখানায় কর্মরত অবস্থায় এক নারী শ্রমিক হঠাৎ মেঝেতে পড়ে যান, এরপর একে একে অর্ধশতাধিক নারী শ্রমিক মেঝেতে পড়ে জ্ঞান হারান, অনেকের মুখ দিয়ে লালা বেরুতে থাকে। কারখানা কর্তৃপক্ষ দ্রুত আহতদের নিজস্ব গাড়ি যোগে স্হানীয় হাসপাতাল গুলোতে নিয়ে যান। অল্প সময়ের মধ্যে বিপুল সংখ্যক আহত মানুষের ভীড়ে হাসপাতাল ভরে যায়। ঘটনার খবর শুনে হাজার হাজার মানুষ টঙ্গী হাসপাতালে ছুটে আসেন স্বজনদের খোঁজ নিতে। কান্নাকাটি শুরু হয় টঙ্গী সরকারি হাসপাতাল জুড়ে।

খবর-যায়যায়দিন


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রিমিয়ার লিগের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া একাদশে যারা

প্রিমিয়ার লিগের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া একাদশে যারা