ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার মঈন আলির সঙ্গে ‘বিয়ার্ড বিফোর উইকেট’ পডকাস্টে নিজের দীর্ঘ ক্যারিয়ারের গল্প শোনান সাকিব। ক্রিকেটে শুরুর দিন, আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা, বাংলাদেশ দলের ভেতরের পরিবেশ-সবকিছুর সঙ্গে কথা আসে তার অবসর-পরিকল্পনারও।
সাকিব বলেন, ‘মনে হচ্ছে ক্রিকেট ক্যারিয়ার প্রায় শেষের দিকে। তবে রাজনীতির পথ এখনো বাকি। বাংলাদেশের মানুষ, বিশেষ করে মাগুরার জন্য কাজ করে যেতে চাই। আল্লাহ কোথায় নিয়ে যান, সেটাই দেখার বিষয়।
’বিদায়ের অপেক্ষায় থাকা এই তারকার স্বপ্ন-দেশে একটি বিদায়ী সিরিজ খেলে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানা। কিন্তু প্রধানমন্ত্রী পরিবর্তনের পর ২০২৪ সালের অগাস্টে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে সাংসদ পদ হারান তিনি। এরপর বিদেশে অবস্থানকালে হত্যা মামলা সহ একাধিক মামলার আসামি হিসেবে জড়ান, ফলে দেশে ফিরতেও পারেননি।
বাংলাদেশের জার্সিতে সাকিব সর্বশেষ মাঠে নেমেছিলেন গত বছরের সেপ্টেম্বরে, ভারতের বিপক্ষে কানপুর টেস্টে। তার আগে জানিয়েছিলেন, মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলে ওয়ানডে ক্যারিয়ার শেষ করার ইচ্ছার কথা। কিন্তু ইচ্ছা পূরণ হয়নি কোনোটি। দক্ষিণ আফ্রিকা সিরিজে স্কোয়াডে থাকলেও তাকে খেলানো হয়নি, পরে দুবাইয়ে পৌঁছানোর পর নিরাপত্তাজনিত কারণে দেশে ফেরাও নিষিদ্ধ করা হয়। এরপর সরকারের ঘনিষ্ঠ নীতিনির্ধারকেরা প্রকাশ্যে জানান- সাকিবের বাংলাদেশ ক্রিকেটে ফেরার সুযোগ আর নেই।
এএডি/

নিউজ বাংলা চ্যানেল