৬ হাজার ৩১৪ দিন পর দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী উড়োজাহাজটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির সিনিয়র নেতারা। সেখানে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে বুলেট প্রুফ বাসে চড়ে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে (৩০০ ফিট) অভ্যর্থনা অনুষ্ঠানে যাচ্ছেন তারেক রহমান।
খবর- সময়ের আলো
নিউজ বাংলা চ্যানেল