ঢাকা | খ্রি.

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 3, 2026 ইং | Photo Card
তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি
ad728
ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করেছেন 

শনিবার (৩ জানুয়ারি) মনোনয়ন যাচাই-বাচাই শেষে রিটার্নিং কর্মকর্তা জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন। ভোটার তথ্যে গরমিল থাকায় তাসনিম জারার মনোনয়ন বাতিল করা হয়েছে বলে জানা গেছে। 

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত হলফনামা থেকে জানা যায়, তাসনিম জারা তার নির্বাচনি হলফনামায় বাংলাদেশে বার্ষিক ৭ লাখ টাকার বেশি আয় এবং ব্রিটিশ পাউন্ডে বিদেশি আয়ের তথ্য ঘোষণা করেন।

রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত হলফনামা অনুযায়ী, বাংলাদেশে চিকিৎসক হিসেবে পেশা থেকে তাসনিম জারার বার্ষিক আয় ৭ লাখ ১৩ হাজার ৫৯৭ টাকা। এছাড়া তিনি বিদেশি আয় হিসেবে ৩,২০০ পাউন্ড (বাংলাদেশি টাকায় প্রায় ৫ লাখ ২৭ হাজার) ঘোষণা করেছেন। সেই হিসেবে তার বার্ষিক আয় ১২ লাখ ৪০ হাজার ৫৯৭ টাকা। 

একই হলফনামা থেকে তার স্বামী খালেদ সাইফুল্লাহর বার্ষিক আয় সম্পর্কেও জানা যায়। তার বার্ষিক বিদেশি আয় ৩৯ হাজার ৮০০ পাউন্ড (প্রায় ৬৫ লাখ ৫ হাজার টাকা)। 

তাসনিম জারার মোট সম্পদের পরিমাণ ১৯ লাখ ১৩ হাজার ৫০৯ টাকা এবং তিনি আয়কর পরিশোধ করেছেন ৩৪ হাজার ৫৭ টাকা বলে হলফনামায় উল্লেখ করা আছে। 

হলফনামা অনুযায়ী, চাকরি থেকে তার বার্ষিক আয় দেখানো হয়েছে ৭ লাখ ১৩ হাজার ৩৩৩ টাকা। তার ব্যাংক সঞ্চয় খুবই কম, ব্যাংকে জমা রয়েছে মাত্র ২৬৪ টাকা। 
মনোনয়নপত্র বাতিলের ঘোষণায় উল্লেখ করা হয়েছে, তার বিরুদ্ধে কোনো মামলা নেই এবং তার কোনো ঋণ, দায় বা সরকারি বকেয়াও নেই। তিনি কোনো বাড়ি, ফ্ল্যাট, কৃষিজমি বা অকৃষিজমির মালিক নন বলেও জানানো হয়েছে।
 
খবর- সময়ের আলো

নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জামিনে-মুক্তি পেয়েিই হামলার অভিযোগ , ফের উত্তপ্ত বড়কুলা

জামিনে-মুক্তি পেয়েিই হামলার অভিযোগ , ফের উত্তপ্ত বড়কুলা