ঢাকা | বঙ্গাব্দ

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫ সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি করেছে সরকার।

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 22, 2026 ইং | Photo Card
ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫ সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি করেছে সরকার। ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

এর ফলে এ প্রতিষ্ঠানের কোনো কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হলে, জনস্বার্থে যে কোনো সময় তাকে কোনো কারণ দর্শানো ছাড়াই অবসরে পাঠানোর ক্ষমতা দেওয়া হয়েছে কর্তৃপক্ষকে। 

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ গত মঙ্গলবার এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম এ তথ্য জানান। 

সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি গত ১৯ জানুয়ারি ‘ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেন। 

সংশোধিত অধ্যাদেশে ‘৫৩ক’ নামে নতুন একটি ধারা যুক্ত করা হয়েছে। এই বিধান অনুযায়ী, কর্তৃপক্ষের সাধারণ কর্মচারীরা ৫৯ বছর এবং মুক্তিযোদ্ধা কর্মচারীরা ৬০ বছর পূর্ণ হলে নিয়মিত অবসরে যাবেন। তবে কোনো কর্মচারী চাইলে ২৫ বছর চাকরি পূর্ণ হওয়ার পর ৩০ দিনের লিখিত নোটিশ দিয়ে স্বেচ্ছায় অবসর নিতে পারবেন। এক্ষেত্রে স্বেচ্ছায় অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত ও অপরিবর্তনীয় বলে গণ্য হবে। 

খবর-যুগান্তর


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স