ঢাকা | বঙ্গাব্দ

নালিতাবাড়ী মডেল মসজিদ বিদ্যুৎ বিচ্ছিন্ন দেড় মাস : চরম ভোগান্তিতে মুসল্লিরা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 24, 2026 ইং | Photo Card
নালিতাবাড়ী মডেল মসজিদ বিদ্যুৎ বিচ্ছিন্ন দেড় মাস : চরম ভোগান্তিতে মুসল্লিরা ছবির ক্যাপশন: নিউজ বাংলা
ad728
সেলিম শাহী, শেরপুর প্রতিনিধি : প্রায় দেড় মাস ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে অভিযোগ করেছেন নালিতাবাড়ী উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের স্থানীয় মুসল্লীগণ। 
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের অধীনস্থ মডেল মসজিদ টি গণপূর্ত বিভাগ, উপজেলার বাঘবেড় ইউনিয়নের উত্তর রানীগাঁও এলাকায় ২০২৩ সালে নির্মাণ কাজ সমাপ্ত করার পর, সেবছরই ১৭ এপ্রিল এটির উদ্বোধন করা হয়। 
তখন থেকেই মডেল মসজিদ কাম সাংস্কৃতিক কেন্দ্রের বিদ্যুৎ সংযোগ দেয় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। 
কিন্ত প্রায় সাড়ে ৮ লাখ টাকার বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় গত দেড় মাস আগে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বিপিডিবি। 
সে থেকে গত দেড় মাস মোমবাতি জ্বালিয়ে নামাজ পড়ে আসছিলেন স্থানীয় মডেল মসজিদের মুসল্লীরা। পরে গত দুদিন আগে এলাকার লোকজন উদ্যোগ নিয়ে প্রিপেইড মিটার সংযোগ দিয়েছে বলে জানিয়েছেন মসজিদটির খতিব ও ইমাম মুফতি তৈয়ব আলী আকন্দ। 
তিনি বলেন, সরকারি বরাদ্দ না থাকায় বিদ্যুৎ বিভাগ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। দেড় মাস ধরে আমরা বিদ্যুৎহীন অবস্থায় আছি। পরে দুদিন আগে স্থানীয় যুব সমাজের উদ্যোগে দুয়েকটি বাতি জ্বালানোর জন্য ও একটু অজুর পানির ব্যবস্থা করার জন্য প্রিপেইড মিটার সংযোগ দেওয়া হয়েছে। এবিষয়টি ইউএনও ও উপপরিচালক অবগত বলেও তিনি জানান।তিনি নতুন সরকারের কাছে দাবি জানান যাতে বিষয়টির দ্রুত স্থায়ী সমাধান হয়। 

ওই এলাকার এক মুসল্লী বলেন, আমাদের মডেল মসজিদে প্রায় দুই মাস যাবত কোন বিদ্যুৎ নাই। আমরা মোম জ্বালিয়ে নামাজ পড়ি। পানি না থাকায় অজু করতে কষ্ট হয়। " সরকার যাতে পুনরায় লাইন সংযোগ দেয়।যাতে আমরা ঠিক ভাবে নামাজ পড়তে পারি। 

আরেক মুসল্লী নাজমুল আহসান কবির বলেন, সরকার যাতে দ্রুত পুনরায় বিদ্যুৎ সংযোগ দেয়। রমজান মাসে আমাদের নামাজ পড়তে খুবই সমস্যা হচ্ছে। "

এব্যাপারে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নালিতাবাড়ীর আবাসিক প্রকৌশলী আব্দুল মোমেনের সাথে কথা বললে তিনি জানান, ৮ লাখ ২৮ হাজার টাকা বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তবে ইউএনও মহোদয়ের নির্দেশে একটি প্রিপেইড মিটার সংযোগ দেওয়া হয়েছে।  

ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এসএম মোহাইমিনুল ইসলামের সাথে কথা বললে তিনি বিদ্যুৎ সংযোগের বিষয়টি স্বীকার করে বলেন, ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল সরকারের পরিশোধ করার কথা বাকি বিল স্থানীয় কমিটির মাধ্যমে কালেকশন করে পরিশোধ করার কথা রয়েছে। কিন্তু আমাদের কিছু মসজিদ জনবহুল এলাকায় না হওয়ায় এমন সমস্যা হয়েছে। তবে আমি কিছু টাকা ম্যানেজ করে বিপিডিবি কে অনুরোধ করেছিলাম পবিত্র রমজান পর্যন্ত সংযোগ চালু রাখতে। বর্তমানে আমার জানা মতে সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। "


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
মোহামেডানের জয়ের দিনে আবাহনীর ড্র

মোহামেডানের জয়ের দিনে আবাহনীর ড্র