ঢাকা | খ্রি.

ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় আ. লীগ নেতার মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026 ইং | Photo Card
ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় আ. লীগ নেতার মৃত্যু ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় পটুয়াখালী সদর উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান (৪৮) মারা গেছেন।

বুধবার (৫ আগস্ট) বিকেল ৩টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মিজানুর রহমান পটুয়াখালী সদর উপজেলার ডিবুরিয়াপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।

কারা কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, গত ৯ জুন কারাগারে থাকা অবস্থায় মিজানুর রহমান স্ট্রোকে আক্রান্ত হন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষীরা তাকে ঢামেক হাসপাতালের পুরাতন বার্ন ইউনিটের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর ময়নাতদন্ত ছাড়াই মিজানুর রহমানের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সেই ছেলেটি এবার  মেসির প্রতিপক্ষ যাকে ১৯ বছর আগে মেশি নিজ হা

সেই ছেলেটি এবার মেসির প্রতিপক্ষ যাকে ১৯ বছর আগে মেশি নিজ হা