ঢাকা | খ্রি.

তুরস্কে নতুন ক্লাবের হয়ে জমি উপহার পেলেন মোহাম্মদ সালাহ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 8, 2026 ইং | Photo Card
তুরস্কে নতুন ক্লাবের হয়ে জমি উপহার পেলেন মোহাম্মদ সালাহ ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : লিভারপুল অধ্যায় শেষ করে ইউরোপেই নতুন ঠিকানা বেছে নিয়েছেন মোহাম্মদ সালাহ। সৌদি আরবের বিপুল অর্থের প্রস্তাব এড়িয়ে তুরস্কের ক্লাব ট্রাবজোনস্পরে যোগ দিয়েছেন তিনি। নতুন ক্লাবে পা রাখার পর থেকেই ভক্তদের উষ্ণ অভ্যর্থনা পাচ্ছেন এই মিশরীয় তারকা।

ট্রাবজোনস্পরে যোগ দেওয়ার পর রাজকীয় সংবর্ধনার মাধ্যমে সালাহকে স্বাগত জানান ক্লাবটির সমর্থকেরা। এর পাশাপাশি নতুন চুক্তি অনুযায়ী মৌসুমে বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪২ কোটি ৮৬ লাখ ২০ হাজার টাকা পারিশ্রমিক পাবেন তিনি।

এই পারিশ্রমিকের ফলে তুরস্কের সুপার লিগে সর্বোচ্চ বেতন পাওয়া ফুটবলার হয়েছেন সালাহ।

এর আগে এই রেকর্ড ছিল ভিক্টর ওসিমেনের দখলে। সর্বশেষ মৌসুমে ১ কোটি ৫০ লাখ মিলিয়ন চুক্তিতে নাইজেরিয়ার এই ফরোয়ার্ডকে দলে নিয়েছিল গ্যালাতাসারাই। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ২১৪ কোটি ২৯ লাখ টাকা।

তবে অর্থ ও ভক্তদের ভালোবাসার পাশাপাশি তুরস্কে গিয়ে আরও একটি বিশেষ উপহার পেয়েছেন সালাহ। বাড়ি নির্মাণের জন্য তাকে একখণ্ড জমি উপহার দিয়েছেন ট্রাবজোনের আরকলি শহরের মেয়র হুসেইন আভনি কোশকুন চেবি।

তুরস্ক ও মিশরের সম্পর্ক প্রসঙ্গে মেয়র বলেন, ‘দেশ দুটির মধ্যে বেশি মিল রয়েছে। দুটো দেশই খুব সুন্দর। কিন্তু মানুষজন দারিদ্র্যের সঙ্গে লড়াই করছে।’

পরে বৈশ্বিক উষ্ণায়নের প্রসঙ্গ তুলে সালাহকে জমি দেওয়ার কারণ ব্যাখ্যা করেন চেবি। তিনি বলেন, ‘গ্লোবাল ওয়ার্মিং পুরো বিশ্বের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। ভবিষ্যতে গরমে মিশরে বসবাস করা কঠিন হয়ে পড়বে। তবে সে সময় আমাদের এলাকাটি থাকবে বসবাসের জন্য খুবই উপযোগী। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব সবচেয়ে কম পড়বে এমন জায়গাগুলোর মধ্যে এটি একটি হবে। তাই আপনাকে এখানে সুন্দর একখণ্ড জমি দিচ্ছি। আপনার সন্তান ও নাতি-নাতনিদের জন্য এটি একটি চমৎকার জায়গা হতে পারে। যেখানে পানির কোনো অভাব থাকবে না এবং বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব থেকে মুক্ত থাকবে।’

ট্রাবজোনস্পরের সঙ্গে দুই বছরের চুক্তি করা সালাহ মেয়রের এই উপহারের জবাবে সংক্ষেপে বলেন, ‘ধনব্যাদ।’



নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানি মন্

দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানি মন্