বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে উপজেলার গুয়াখোলা গ্রামের প্রফেসরপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুই পিস ইয়াবা ও এক পুরিয়া গাঁজাসহ তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত জিল্লুর রহমান পলাশ গুয়াখোলা গ্রামের মৃত ওলিয়ার রহমান ও শুকুরোন বেগমের ছেলে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, পলাশ এলাকায় পরিচিত মাদক কারবারি। অভয়নগর থানায় তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। সম্প্রতি একটি মাদক মামলায় কারাগারে যাওয়ার পর জামিনে মুক্ত হয়ে তিনি পুনরায় মাদকের কারবার শুরু করেন।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার মো. ইমদাদুল শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে প্রফেসরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পলাশকে দুই পিস ইয়াবা ট্যাবলেট ও এক পুরিয়া গাঁজাসহ আটক করা হয়।
পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ইমদাদুল শেখ জানান, এর মাত্র সাত দিন আগে একটি মাদক মামলায় কারাগার থেকে জামিনে বেরিয়েছিলেন পলাশ।
পুলিশও জানিয়েছে, জিল্লুর রহমান পলাশের বিরুদ্ধে অভয়নগর থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, মাদক পরিবহন ও সংরক্ষণের দায়ে এক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১) স্মরনির ২১ ধারা অনুযায়ী ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নিউজ বাংলা চ্যানেল