মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ১১ দলীয় জোটের শরিক কয়েকটি দলের নেতারাও উপস্থিত ছিলেন।
জোটের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীরবিক্রম)।
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনে সরকারি দল ও বিরোধী দলের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় বৃহস্পতিবার। নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে আগামী ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট।
আগামী ২০ আগস্ট বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ থাকবে।
নিউজ বাংলা চ্যানেল