ঢাকা | খ্রি.

ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করা দূরদর্শী সিদ্ধান্ত: সাইফুল হক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 15, 2026 ইং | Photo Card
ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করা দূরদর্শী সিদ্ধান্ত: সাইফুল হক ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিউজ বাংলা ডেস্ক:  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্তকে দূরদর্শী ও প্রজ্ঞার পরিচয় বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের সংগঠকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

সাইফুল হক বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হলে তিনি রাষ্ট্রপতি পদের গুরুত্ব, সম্মান ও মর্যাদা রক্ষা করবেন বলে আমরা আশাবাদী।”

তবে রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়নের আগে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে আলোচনা ও পরামর্শ করা হলে সিদ্ধান্তটি আরও তাৎপর্যপূর্ণ হতো বলেও তিনি মন্তব্য করেন।

সভায় তিনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অর্জন রক্ষায় যুবসমাজকে সতর্ক ও সক্রিয় থাকার আহ্বান জানান। একই সঙ্গে দেশের যুবসমাজের কর্মসংস্থান ও অধিকার নিশ্চিত করতে সরকারের সমন্বিত উদ্যোগ গ্রহণের দাবি জানান।

এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও বিপ্লবী যুব সংহতির নেতৃবৃন্দ বক্তব্য দেন। আগামী ২৮ আগস্ট বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের প্রতিনিধি সভা সফল করার আহ্বান জানানো হয়।

সভা শুরুর আগে সংগঠনটির কেন্দ্রীয় সংগঠক শিবু মোহান্তের অকালমৃত্যুতে শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
গাজীপুরে সাংবাদিককে গলা কেটে হত্যা

গাজীপুরে সাংবাদিককে গলা কেটে হত্যা