ঢাকা | খ্রি.

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ুদূষণের শীর্ষে কাম্পালা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং | Photo Card
ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ুদূষণের শীর্ষে কাম্পালা ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিউজ বাংলা ডেস্ক: বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা। রোববার (১৬ আগস্ট) সকাল ৯টা ২৫ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের প্রকাশিত তথ্যে এ চিত্র দেখা যায়।

আইকিউএয়ারের বায়ুমান সূচক অনুযায়ী, কাম্পালার স্কোর ছিল ১৯৫। এ তালিকায় ১৮৪ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। ১৬৪ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। ১৬০ স্কোর নিয়ে বাহরাইনের রাজধানী মানামা চতুর্থ এবং ১৫৪ স্কোর নিয়ে মালয়েশিয়ার কুচিং পঞ্চম অবস্থানে রয়েছে।

এদিকে বিশ্বের দূষিত শহরের তালিকায় ২৭তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এ সময় ঢাকার বায়ুমান সূচক ছিল ৬৮, যা ‘মাঝারি’ বা ‘সহনীয়’ হিসেবে বিবেচিত।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে তা ‘মাঝারি’ বা ‘সহনীয়’। ১০১ থেকে ১৫০ স্কোর হলে সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।

এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোর হলে বায়ুর মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।

আইকিউএয়ার বিশ্বের বিভিন্ন শহরের বায়ুর মানের তাৎক্ষণিক বা লাইভ তথ্য প্রকাশ করে। বায়ুমান সূচক মূলত বাতাসে দূষণকারী বিভিন্ন উপাদানের উপস্থিতির মাত্রার ভিত্তিতে শহরের বায়ুর মান সম্পর্কে ধারণা দেয়।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সিরাজগঞ্জে ঘন কুয়াশায় জনজীবন স্থবির জেঁকে বসেছে শীত

সিরাজগঞ্জে ঘন কুয়াশায় জনজীবন স্থবির জেঁকে বসেছে শীত