ঢাকা | খ্রি.

ঝিনাইদহে পুকুরপাড়ে স্কুলছাত্রের ব্যাগ, পরে মিলল পানিতে লাশ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং | Photo Card
ঝিনাইদহে পুকুরপাড়ে স্কুলছাত্রের ব্যাগ, পরে মিলল পানিতে লাশ ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : ঝিনাইদহে পুকুরে ডুবে আল আরাবি (১৩) নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার রাতের দিকে জেলা সদর উপজেলা পরিষদ চত্বরের পুকুর থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আল আরাবি ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। তার বাবা শাহিন হোসেন। তাদের বাড়ি হরিণাকুণ্ডু উপজেলার ভবানীপুর গ্রামে। পরিবারের সঙ্গে আরাবি ঝিনাইদহ শহরের মডার্ন মোড় এলাকায় একটি ভাড়া বাসায় থাকত।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেল ৩টার পর থেকে আরাবির কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যার পরও সে বাড়িতে না ফেরায় স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজ শুরু করেন।

এর মধ্যে সদর উপজেলা পরিষদের পুকুরের পাড়ে আরাবির ব্যবহৃত ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ব্যাগটি সেখানে পড়ে থাকার বিষয়টি সন্দেহ তৈরি করলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে পুকুরে তল্লাশি শুরু করে। পরে ডুবুরি দল পানির নিচ থেকে অচেতন অবস্থায় আরাবিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালে নেওয়ার পর কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
এশিয়া কাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান

এশিয়া কাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান