ঢাকা | খ্রি.

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং | Photo Card
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাঠে প্রথমবার টেস্ট জয়ের কৃতিত্ব অর্জন করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে এই স্মরণীয় জয় পায় বাংলাদেশ।

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই এমন সাফল্য পেল টাইগাররা। দলের জয়ের মুহূর্তে কিশোরগঞ্জ সফরের পথে ছিলেন প্রধানমন্ত্রী।

ম্যাচ শেষ হওয়ার পর ভিডিওকলে বাংলাদেশ দলের খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী এবং তাঁদের ঐতিহাসিক সাফল্যের জন্য শুভেচ্ছা জানান। একই সঙ্গে বাংলাদেশের জনগণের পক্ষ থেকেও খেলোয়াড়দের অভিনন্দন জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদের নিজ মাঠে বাংলাদেশের এই জয় দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গর্বের বিষয়। খেলোয়াড়দের আত্মবিশ্বাস, দৃঢ় মানসিকতা, দক্ষতা এবং সম্মিলিত প্রচেষ্টাই এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ দলের খেলোয়াড়দের পাশাপাশি কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকেও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। পরবর্তী টেস্টেও দল ভালো পারফরম্যান্স করবে এবং সিরিজ জয়ের সম্ভাবনাকে চূড়ান্ত সাফল্যে পরিণত করবে বলে আশা প্রকাশ করেন তিনি।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
মিথিলাকে ভোট দেওয়ার শেষ দিন আজ

মিথিলাকে ভোট দেওয়ার শেষ দিন আজ