ঢাকা | খ্রি.

চার বিভাগে ৪৮ ঘণ্টায় ভারি বৃষ্টির সতর্কতা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 17, 2026 ইং | Photo Card
চার বিভাগে ৪৮ ঘণ্টায় ভারি বৃষ্টির সতর্কতা ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : দেশের চার বিভাগে আগামী ৪৮ ঘণ্টায় ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে অতিবৃষ্টির কারণে কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতা এবং চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কার কথাও বলা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টায় আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয়।

আবহাওয়া অফিস জানায়, বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল-পশ্চিমবঙ্গ উপকূল এবং এর কাছাকাছি উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি নিম্নচাপ অবস্থান করছে। এর প্রভাবে সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভারি থেকে অতিভারি বৃষ্টির ফলে এসব বিভাগের কোথাও কোথাও সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোনো কোনো স্থানে ভূমিধসের আশঙ্কা রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
আগুনে পুড়ে নিহত ৬ প্রবাসীর কঙ্কাল উদ্ধার, পরিচয় শনাক্তে জট

আগুনে পুড়ে নিহত ৬ প্রবাসীর কঙ্কাল উদ্ধার, পরিচয় শনাক্তে জট