ঢাকা | খ্রি.

১১৬৪ কোটি টাকায় আধুনিক হচ্ছে ঢাকা মেডিক্যাল কলেজ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 17, 2026 ইং | Photo Card
১১৬৪ কোটি টাকায় আধুনিক হচ্ছে ঢাকা মেডিক্যাল কলেজ ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : দেশের অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসা ও শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল আধুনিকায়ন ও পুনর্নির্মাণে বড় উদ্যোগ নিয়েছে সরকার। রোগীর অতিরিক্ত চাপ, পুরোনো ও ঝুঁকিপূর্ণ অবকাঠামো এবং শিক্ষার্থীদের আবাসন সংকট মোকাবিলায় ১ হাজার ১৬৪ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে।

প্রকল্পটি আগামী বুধবার (১৯ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপনের প্রস্তুতি চলছে। অনুমোদন পাওয়া গেলে চলতি বছরই কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তর ২০৩০ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় ঢামেকের জন্য আধুনিক অ্যাকাডেমিক ভবন, শিক্ষার্থীদের হোস্টেল, শিক্ষকদের আবাসিক ভবনসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হবে। পাশাপাশি ক্যাম্পাসে বর্জ্য ব্যবস্থাপনা, সবুজায়ন, সৌরবিদ্যুৎ এবং বৃষ্টির পানি সংরক্ষণের আধুনিক ব্যবস্থা গড়ে তোলা হবে।

পরিকল্পনা কমিশন সূত্র বলছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা মেডিক্যাল কলেজে চিকিৎসা শিক্ষা ও গবেষণার অবকাঠামো আরও উন্নত হবে। এর ফলে দক্ষ চিকিৎসক তৈরির সুযোগ বাড়ার পাশাপাশি রোগীদের উন্নত চিকিৎসাসেবা দেওয়ার সক্ষমতাও বৃদ্ধি পাবে। এসব বিবেচনায় প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে।

১৯৪৬ সালে প্রতিষ্ঠিত ঢাকা মেডিক্যাল কলেজ দেশের প্রথম ও প্রধান মেডিক্যাল কলেজ হিসেবে চিকিৎসা শিক্ষা ও সেবায় দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে এর ক্যাম্পাসে পুরোনো ও নতুন মিলিয়ে প্রায় ৬০টি ভবন রয়েছে। এসবের মধ্যে বেশ কিছু ভবন জরাজীর্ণ এবং ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

হাসপাতালটিতে ২ হাজার ৬০০ শয্যা থাকলেও প্রতিদিন প্রায় ৪ হাজার রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। ফলে বিদ্যমান অবকাঠামোর ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে।

প্রস্তাবিত প্রকল্পে তিনটি বেজমেন্টসহ ১৫ তলা একটি আধুনিক অ্যাকাডেমিক ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। ভবনটিতে ৩০০ আসনবিশিষ্ট চারটি লেকচার থিয়েটার এবং দুটি পরীক্ষা কক্ষ থাকবে। একই সঙ্গে ৮০০ শিক্ষার্থীর আবাসনের জন্য ১৫ তলা একটি ছাত্র হোস্টেল নির্মাণ করা হবে।

শিক্ষকদের আবাসন সমস্যা সমাধানে নির্মাণ করা হবে ১৫ তলা একটি কোয়ার্টার ভবন। এছাড়া ৮০০ মুসল্লির নামাজ আদায়ের সুবিধার জন্য চারতলা মসজিদ তৈরির পরিকল্পনাও রয়েছে।

প্রকল্পের অন্যান্য কাজের মধ্যে রয়েছে ফায়ার হাইড্র্যান্ট ব্যবস্থা, আধুনিক লিফট স্থাপন, উন্নত বর্জ্য ব্যবস্থাপনা ও সবুজায়ন। বিদ্যুৎ ও পানি ব্যবহারে সাশ্রয় আনতে সৌরবিদ্যুৎ এবং বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থাও করা হবে। পাশাপাশি ডা. ফজলে রাব্বি হল ও এর আশপাশের অভ্যন্তরীণ সড়ক উন্নয়নের পরিকল্পনা রয়েছে।

বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজে প্রায় ১ হাজার ৫০০ শিক্ষার্থী এমবিবিএস ও পোস্ট গ্র্যাজুয়েশন পর্যায়ে পড়াশোনা করছেন। পুরোনো হোস্টেলগুলোর ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে তাদের আবাসন সংকটও তীব্র হয়েছে। এরই মধ্যে ডা. ফজলে রাব্বি হলের একটি অংশ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের জন্য নতুন আবাসিক সুবিধা তৈরি করা জরুরি হয়ে পড়েছে।

সংশ্লিষ্টদের মতে, আধুনিক ও টেকসই অবকাঠামো গড়ে তোলা গেলে ঢাকা মেডিক্যাল কলেজের চিকিৎসা শিক্ষা, গবেষণা এবং সেবার মান আরও উন্নত করা সম্ভব হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ তৈরির পাশাপাশি রোগীদের আধুনিক চিকিৎসাসেবা পাওয়ার সুযোগও বাড়বে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
ইসরায়েলি অসুস্থতার দাবির পর মোজতবা খামেনির সুস্থতার ভিডিও প্

ইসরায়েলি অসুস্থতার দাবির পর মোজতবা খামেনির সুস্থতার ভিডিও প্