ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলেও মেধা তালিকায় জায়গা না পাওয়া শিক্ষার্থীরা এ সুযোগ পাবেন। পাশাপাশি মেধা তালিকায় স্থান পেয়েও যারা ভর্তি হননি এবং কোনো পর্যায়ে ভর্তি হয়ে পরে সেই ভর্তি বাতিল করেছেন, তারাও দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন।
এ ছাড়া প্রথম বা দ্বিতীয় রিলিজ স্লিপের আগে কোনো পর্যায়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের কেউ যদি দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে চান, তাহলে তাকে ২০ আগস্টের মধ্যে আগের ভর্তি বাতিল করতে হবে।
যেভাবে আবেদন করতে হবে
দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে গিয়ে ‘Applicant Login’ অপশনে প্রবেশ করতে হবে। সেখান থেকে ‘Honours Login’ নির্বাচন করে Application ID ও PIN দিয়ে লগইন করতে হবে।
এরপর পছন্দ অনুযায়ী সর্বোচ্চ পাঁচটি কলেজের বিষয় নির্ধারণ করে পছন্দক্রম সাজিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদন শেষ হলে ফরমটি ডাউনলোড করে প্রিন্ট অথবা সংরক্ষণ করতে হবে। তবে এই ফরম কোনো কলেজে গিয়ে জমা দেওয়ার প্রয়োজন নেই। দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করার জন্য কোনো ফি দিতে হবে না।
নিউজ বাংলা চ্যানেল