ঢাকা | খ্রি.

অ্যাডহক কমিটি গঠনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ফের তাগিদ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 18, 2026 ইং | Photo Card
অ্যাডহক কমিটি গঠনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ফের তাগিদ ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

 নিউজ বাংলা ডেস্ক:শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো অ্যাডহক কমিটি গঠন করা হয়নি, সেসব প্রতিষ্ঠানে দ্রুত কমিটি গঠনের জন্য ফের তাগিদ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী ১০ কর্মদিবসের মধ্যে নিয়মিত কমিটি গঠনের লক্ষ্যে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বোর্ডের চিঠিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ১৬ মার্চের পরিপত্র অনুযায়ী যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো অ্যাডহক কমিটি গঠন করা হয়নি, সেসব প্রতিষ্ঠানে ওই পরিপত্রের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে আগামী ১০ কর্মদিবসের মধ্যে অ্যাডহক কমিটি গঠন করতে হবে।

চিঠিতে স্পষ্ট করা হয়েছে, এই অ্যাডহক কমিটি গঠনের মূল উদ্দেশ্য হলো পরবর্তী সময়ে নিয়মিত পরিচালনা কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করা।

এদিকে নির্ধারিত সময়ের মধ্যে অ্যাডহক কমিটি গঠন করা না হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে দায়ী করা হবে বলে সতর্ক করেছে ঢাকা শিক্ষা বোর্ড। একই সঙ্গে বিধি অনুযায়ী সংশ্লিষ্ট প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

বোর্ডের এমন নির্দেশনার ফলে এখনো অ্যাডহক কমিটি গঠন না করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে দ্রুত প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কমিটি গঠন না করলে প্রতিষ্ঠান প্রধানকে প্রশাসনিক জবাবদিহির মুখে পড়তে হতে পারে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে এলেন যারা

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে এলেন যারা