মঙ্গলবার গ্রিনিচ মান সময় রাত ১২টা পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ২৭ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯১.১৪ ডলারে লেনদেন হয়েছে। এর আগের সেশনেই জুলাইয়ের শেষের পর ব্রেন্টের দাম সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল।
এদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪২ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৮৫.০৪ ডলারে পৌঁছেছে। দিনের শুরুতে এর দাম ১ শতাংশের বেশি বেড়ে ৮৫.৩৭ ডলারে উঠেছিল।
ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধে সমঝোতার সম্ভাবনা ক্রমেই কমে যাওয়াই তেলের বাজারে এই মূল্যবৃদ্ধির অন্যতম কারণ। তেহরান আরও আক্রমণাত্মক অবস্থান নেওয়ার ঘোষণা দেওয়ার পর পরিস্থিতির উত্তাপ বেড়েছে। পাশাপাশি ওয়াশিংটনও যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা নাকচ করেছে।
এ অবস্থায় মধ্যপ্রাচ্য থেকে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বাজারসংশ্লিষ্টদের ধারণা, সরবরাহে বড় ধরনের বিঘ্নের আশঙ্কা বাড়লে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আরও ঊর্ধ্বমুখী হতে পারে।
নিউজ বাংলা চ্যানেল