ঢাকা | খ্রি.

গ্রিসের সিফনোসে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 18, 2026 ইং | Photo Card
গ্রিসের সিফনোসে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩ ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : গ্রিসের জনপ্রিয় পর্যটন দ্বীপ সিফনোসে উড্ডয়নের কয়েক সেকেন্ডের মধ্যেই একটি ব্যক্তিগত হেলিকপ্টার সাগরে বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারে থাকা তিন আরোহীর সবাই নিহত হয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) দিবাগত মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে গ্রিসের ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

স্থানীয় সংবাদমাধ্যম ‘কাঠিমেরিনি’ জানায়, বেল মডেলের হেলিকপ্টারটি সিফনোসের কাছাকাছি একটি হেলিপ্যাড থেকে উড্ডয়ন করেছিল। দ্বীপটির ওপর দিয়ে যাওয়ার কথা ছিল হেলিকপ্টারটির। কিন্তু আকাশে ওঠার পরপরই সেটি সাগরের পানিতে আছড়ে পড়ে।

দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে এ ঘটনার তদন্ত শুরু হয়েছে।

‘কাঠিমেরিনি’র প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুর্ঘটনার মাত্র দুই মাস আগে হেলিকপ্টারটির পাইলটকে নিয়োগ দেওয়া হয়েছিল। যদিও পাইলটের নিয়োগের সঙ্গে দুর্ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।

সূত্র: রয়টার্স


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
গাজায় সহায়তা প্রবেশে এখনো বাধা দিচ্ছে ইসরাইল, নতুন হামলাও অব

গাজায় সহায়তা প্রবেশে এখনো বাধা দিচ্ছে ইসরাইল, নতুন হামলাও অব