বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্বগুলোর একটি হলো ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ে তোলা এবং জনগণের ভোটে নির্বাচিত, জবাবদিহিমূলক ও জনগণের প্রতি দায়বদ্ধ একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। তিনি জোর দিয়ে বলেন, এই সরকারের লক্ষ্য কোনো নির্দিষ্ট দলের স্বার্থ রক্ষা নয়।
শনিবার রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত ‘হিন্দু প্রতিনিধি সম্মেলন ২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে মাতুয়া বহুজন সমাজ ঐক্যজোট।
নিউজ বাংলা চ্যানেল