ঢাকা | খ্রি.

সাদ্দাম-ইনানকে শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের: প্রসিকিউশন

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026 ইং | Photo Card
সাদ্দাম-ইনানকে শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের: প্রসিকিউশন ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিউজ বাংলা ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির সাত শীর্ষ নেতার বিরুদ্ধে একটি ‘কল রেকর্ড’ প্রমাণ হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলের কাছে রেকর্ডটি উপস্থাপন করা হয়।

প্রসিকিউশনের বক্তব্য অনুযায়ী, ২০২৪ সালের ১১ জুলাই তৎকালীন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানকে সরাসরি ফোন করেন। ওই ফোনালাপে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ দেন বলে দাবি করে প্রসিকিউশন।

এর প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে সংশ্লিষ্ট কল রেকর্ডটি উপস্থাপন করা হয়। রেকর্ডে সাদ্দাম হোসেনকে উদ্দেশ করে ওবায়দুল কাদেরের কণ্ঠে শোনা যায়, ‘এদের মারো না কেন’। জবাবে সাদ্দাম বলেন, ‘পুলিশ মুখোমুখি হতে নিষেধ করেছে’।

প্রসিকিউশনের দাবি, ওবায়দুল কাদেরের ওই বক্তব্যের পর আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা হামলায় আরও উৎসাহিত হন।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স