ঢাকা | খ্রি.

৬০-এ পা কিং খানের

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 2, 2025 ইং | Photo Card
৬০-এ পা কিং খানের ছবির ক্যাপশন: ছবি : সংগৃহীত
ad728
বলিউড বাদশাহ ‘কিং খান’ শাহরুখ খানের ৬০তম জন্মদিন আজ। গত তিন দশকের বেশি সময় ধরে বি-টাউনে একচ্ছত্র আধিপত্য দেখিয়ে যাচ্ছেন। এখনও একের পর এক সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে ঝড় তুলে যাচ্ছেন। অভিনেতার চলার এই পথ মোটেও সহজ ছিল না। তবে পরিশ্রম যে কখনো বিফলে যায় না, তা বারবার নিজের কাজ দিয়ে প্রমাণ করেছেন শাহরুখ।

১৯৬৫ সালের ২ নভেম্বর নতুন দিল্লির এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শাহরুখ। তার বাবার নাম মীর তাজ মোহাম্মদ খান এবং মায়ের নাম লতিফ ফাতিমা। অভিনেতার বাবা ভারতের নতুন দিল্লির পাঠান বংশোদ্ভূত।

ব্যক্তিগত জীবনে ছয় বছর প্রেম করার পর ১৯৯১ সালের ২৫ অক্টোবর হিন্দু রীতিতে গৌরী চিব্বারকে বিয়ে করেন শাহরুখ। গৌরী পাঞ্জাবি সনাতন ধর্মাবলম্বী। বিয়ের পর নাম পরিবর্তন করে হন গৌরী খান। তাদের সংসারে তিন সন্তান। বড় পুত্র আরিয়ান খান, একমাত্র কন্যা সুহানা খান এবং ছোট পুত্র আব্রাম খান।

খবর- সময়ের আলো

নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ