ঢাকা | খ্রি.

সালমানের বাড়ির সামনে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 8, 2026 ইং | Photo Card
সালমানের বাড়ির সামনে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যের মৃত্যু ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : বলিউড অভিনেতা সালমান খানের মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টসের নিরাপত্তায় দায়িত্ব পালনকালে গণেশ রায়তে নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় গ্যালাক্সি অ্যাপার্টমেন্টসের সামনে কর্তব্যরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন গণেশ। পরে সহকর্মীরা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসাধীন অবস্থায় তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশের প্রাথমিক ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। কারণ নির্ধারণে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশে যোগ দেওয়ার আগে ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন গণেশ রায়তে। পরবর্তী সময়ে পুলিশ বাহিনীতে যোগ দিয়ে দায়িত্ব পালন করছিলেন তিনি।

কর্তব্যরত অবস্থায় তাঁর আকস্মিক মৃত্যুর ঘটনায় সহকর্মীদের মধ্যে শোক নেমে এসেছে।

গণেশ রায়তের মৃত্যুর বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি সালমান খান।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
মিনেসোটায় ফেডারেল এজেন্টদের গুলিতে আরেক মার্কিন নাগরিক নিহত

মিনেসোটায় ফেডারেল এজেন্টদের গুলিতে আরেক মার্কিন নাগরিক নিহত