নিউইয়র্ক অঙ্গরাজ্যের একটি পুলিশ একাডেমিতে অনুষ্ঠিত ওই সমাবেশে ট্রাম্প বলেন, ইরানকে খুব বাজেভাবে পরাজিত করা হচ্ছে। দেশটিকে পুরোপুরি পরাজিত করার পর খুব শিগগিরই হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে ঘোষণা করবেন তিনি।
ট্রাম্পের এই বক্তব্যের কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পরপরই হরমুজ প্রণালি দিয়ে নৌচলাচল কার্যত বন্ধ করে দেয় তেহরান।
গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক নৌপথটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে বলে ট্রাম্প একাধিকবার দাবি করে আসছেন। তবে তাঁর সেই দাবি প্রত্যাখ্যান করেছে ইরান।
সূত্র: ওয়াশিংটন পোস্ট
নিউজ বাংলা চ্যানেল