ঢাকা | খ্রি.

সৌদিতে কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু, শোক পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 10, 2026 ইং | Photo Card
সৌদিতে কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু, শোক পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সোমবার (১০ আগস্ট) দেওয়া এক শোকবার্তায় তারা নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। একই সঙ্গে এই অপূরণীয় ক্ষতি ও শোকের সময়ে পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাস দেন তারা।

অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। নিহতদের পরিচয় শনাক্ত এবং মরদেহের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করছে দূতাবাস।

এদিকে, উদ্ভূত পরিস্থিতি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সার্বক্ষণিক নজর রাখছে এবং প্রয়োজন অনুযায়ী সহায়তা দিয়ে যাচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়ে

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়ে