বোঝা যাচ্ছে ভাঙ্গার আগের সিনেমা ‘অ্যানিমাল’ সিনেমার চরিত্রগুলোর মতই এখানেও একটি সহিংস চরিত্রের দেখা পাওয়া যাবে। প্রভাসের ঠোঁটে সিগারেট এবং হাতে পানীয়র গ্লাসও দেখা যাচ্ছে পোস্টারে।
প্রভাসের পাশে হালকা রঙের শাড়ি পরে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী তৃপ্তি দিমরি।
সিনেমারপ্রথম ঝলক দেখে অনেকে সোশাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন।
কেউ লিখেছেন, ‘বড় ঝড় আসছে।’ কারো মন্তব্য, ‘সহিংসতার রাজা, সেই নির্মাতা ফিরছেন।’
প্রভাস ও তৃপ্তির পাশাপাশি সিনেমায় অভিনয় করছেন বিবেক ওবেরয়, কঞ্চনা ও প্রকাশ রাজ। শোনা যাচ্ছে প্রভাস একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন, আর তৃপ্তি আসছেন তার প্রেমিকা হিসেবে।
প্রথমে এই চরিত্রের জন্য দীপিকা পাড়ুকোন চূড়ান্ত হয়েছিলেন। কিন্তু কর্মঘণ্টা এবং পারিশ্রমি নিয়ে নির্মাতাদের সঙ্গে মতবিরোধের জেরে তিনি ‘স্পিরিট’ ছেড়ে দেন।
কেবল পরিচালনাই নয়, সন্দীপ রেড্ডি ভাঙ্গা ‘স্পিরিট’ সিনেমার চিত্রানট্য লিখেছেন, কাজ করেছেন সম্পাদকেরও।
স্পিরিট তেলেগু, হিন্দি, তামিল, কন্নড়, মালয়ালম, মান্দারিন, জাপানি ও কোরিয়ান ভাষায় মুক্তি পাওয়ার পরিকল্পনা নিয়েছে নির্মাতা টিম।
সিনেমটি চলতি বছরে মুক্তি পাওয়ার কথা থাকলেও এখন দিনক্ষণ চূড়ান্ত হয়নি।
ইত্তেফাক/পিএস
