প্রিন্ট এর তারিখঃ Aug 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 13, 2026 ইং
‘প্রবাসী ভাইদের জন্য সুখবর’
প্রবাসীকল্যাণ ব্যাংক থেকে অচিরেই শরীয়াভিত্তিক ঋণ প্রদানের কার্যক্রম চালু হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রবাসী কল্যাণ উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে তিনি এ কথা জানান।
পোস্টে তিনি লিখেন, প্রবাসী ভাইদের জন্য সুসংবাদ। প্রবাসীকল্যাণ ব্যাংক থেকে অচিরেই চালু হচ্ছে শরীয়াভিত্তিক ঋণ প্রদানের কার্যক্রম। আজকে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে কথা হয়েছে। উনি জানিয়েছেন এমাসের মধ্যে এই কার্যক্রম চালু করা সম্ভব হবে।
আসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়াম্যান শায়খ আহমদুল্লাহকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই পদক্ষেপ নিতে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন শায়খ আহমাদুল্লাহ ভাই। উনাকে অনেক ধন্যবাদ।
এমএইচজে/
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নিউজ বাংলা চ্যানেল