নিউজ বাংলা ডেস্ক : জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পপুলার ফার্মাসিউটিক্যাল পিএলসি। প্রতিষ্ঠানটির কোয়ালিফিকেশন অ্যান্ড ভ্যালিডেশন বিভাগে এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে লোক নেওয়া হবে। রোববার (১৬ আগস্ট) থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ২২ আগস্ট পর্যন্ত।
নিয়োগে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পপুলার ফার্মায় নিয়োগের বিস্তারিত
প্রতিষ্ঠান: পপুলার ফার্মাসিউটিক্যাল পিএলসি
পদ: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ
বিভাগ: কোয়ালিফিকেশন অ্যান্ড ভ্যালিডেশন
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি অথবা ফার্মেসিতে (এম.ফার্ম) স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: বাংলা ও ইংরেজি ভাষায় মৌখিক ও লিখিত যোগাযোগে দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ থেকে ৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
আবেদনের শেষ তারিখ: ২২ আগস্ট ২০২৬