ঢাকা | বঙ্গাব্দ

ভেনেজুয়েলার সেনাবাহিনীতে ৫৬০০ নতুন সদস্য যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 7, 2025 ইং | Photo Card
ভেনেজুয়েলার সেনাবাহিনীতে ৫৬০০ নতুন সদস্য যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত
ad728

মার্কিন সামরিক চাপ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে সেনাবাহিনীতে নতুন করে ৫৬০০ সদস্য যুক্ত করলো ভেনেজুয়েলো। শনিবার (৬ ডিসেম্বর) তাদেরকে শপথবাক্য পাঠ করানো হয়।

তেলসমৃদ্ধ এই দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধি পাওয়ায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সেনাবাহিনীতে লোক নিয়োগ বৃদ্ধির নির্দেশ দেন।কারাকাসের বৃহত্তম সামরিক ঘাঁটি ‘ফুয়ের্তে তিউনা’তে শপথ অনুষ্ঠানে কর্নেল গ্যাব্রিয়েল আলেহান্দ্রো রেন্ডন ভিলচেজ বলেন, কোনো পরিস্থিতিতেই তারা সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসন মেনে নেবে না।

সরকারি হিসাব অনুযায়ী, ভেনেজুয়েলার নিয়মিত সেনাবাহিনীর সদস্য সংখ্যা প্রায় ২ লাখ ও পুলিশ সদস্য রয়েছে ২ লাখ ।

মাদুরো সরকারের অভিযোগ যে যুক্তরাষ্ট্র মাদকবিরোধী অভিযানের অজুহাতে ক্যারিবীয় সাগরে যুদ্ধ জাহাজের বহর ও বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী মোতায়েন করেছে। তাছাড়া, চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকে মার্কিন বাহিনী অন্তত ২২টি নৌযানে হামলা চালিয়ে ৮৩ জন মানুষ হত্যা করেছে বলে দাবি ভেনেজুয়েলার।

ওয়াশিংটন সম্প্রতি মাদুরোকে ‘কার্টেল অব দ্য সান্স’ নামের কথিত মাদকচক্রের নেতৃত্ব দেওয়ার অভিযোগ এনে তাকে সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত বলে ঘোষণা করেছে। তবে মাদুরোর দাবি, যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করে দেশের তেলসম্পদ দখল করার পরিকল্পনা করছে।

এদিকে, একই দিনে একটি মানবাধিকার সংগঠন জানায়, সন্ত্রাস ও উসকানির অভিযোগে আটক দেশটির সাবেক এক বিরোধী দলীয় গভর্নর কারাগারে মারা গেছেন। ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত নুয়েভা এসপার্তা প্রদেশের গভর্নর ছিলেন আলফ্রেদো দিয়াজ।

৫৫ বছর বয়সী আলফ্রেদো দিয়াজ হচ্ছেন নভেম্বর ২০২৪-এর পর থেকে কারাগারে মৃত্যু হওয়া অন্তত ছয় জন বিরোধী নেতার একজন। বিতর্কিত জুলাই নির্বাচনে মাদুরো তৃতীয় মেয়াদে জয় দাবি করলে বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশজুড়ে। এরপরই সব বিরোধী নেতাদের গ্রেফতার করা হয়।

রাজনৈতিক বন্দিদের অধিকার রক্ষায় কাজ করা একটি অলাভজনক প্রতিষ্ঠানের পরিচালক আলফ্রেদো রোমেরো বলেন, দিয়াজকে এক বছর ধরে একাকী কারাবন্দি রাখা হয়েছিল ও এই দীর্ঘ সময় তার মেয়ের সঙ্গে মাত্র একবার দেখা করার অনুমতি দেয়।

খবর- যায়যায়দিন


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাদি-মুসাব্বির-সাম্য হত্যার বিচার হতেই হবে: মির্জা ফখরুল

হাদি-মুসাব্বির-সাম্য হত্যার বিচার হতেই হবে: মির্জা ফখরুল