অভিনেত্রী সারা আলি খান ফিরে গিয়েছিলেন নিজের অভিনয় যাত্রার প্রথম দিনের স্মৃতিতে। তার অভিষেক সিনেমা ‘কেদারনাথ’-এর মুক্তির সাত বছর পূর্তি উপলক্ষে কাতর হলেন অভিনেত্রী। ৭ ডিসেম্বর তিনি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ছবিটির শুটিংয়ের কয়েকটি মুহূর্ত, সঙ্গে দিয়েছেন সহ-অভিনেতা প্রয়াত সুশান্ত সিং রাজপুতকে উদ্দেশ করে একটি দীর্ঘ আবেগঘন বার্তা।
সবচেয়ে বড় কথা, সবসময় কৌতূহলী থাকতে ও শিখতে থাকার বার্তা দেয়ার জন্য ধন্যবাদ।’ সুশান্ত সিং রাজপুত ২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ে মারা যান। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত কেদারনাথ-এ সুশান্ত অভিনয় করেছিলেন কেদারনাথ মন্দিরের ‘পিঠু’ কর্মীর চরিত্রে। ২০১৩ সালের ভয়াবহ উত্তরাখণ্ডের বন্যা বিপর্যয়কে কেন্দ্র করে এই ছবির গল্প। যেখানে প্রায় ৪ হাজার মানুষ মারা যান এবং ৭০ হাজারের বেশি মানুষ নিখোঁজ হন।
অভিষেক কাপুর পরিচালিত এই রোমান্স-ড্রামায় সারার বিপরীতে অভিনয় করেন সুশান্ত। ছবি বক্স অফিসে দারুণ সফলতা পায়। সারা সর্বশেষ অভিনয় করেছেন অনুরাগ বসুর ‘মেট্রোৃ ইন দিনো’ ছবিতে, যা বর্তমানে নেটফ্লিক্সে স্ট্রিমিংয়ে রয়েছে।
খবর- যায়যায়দিন
নিউজ বাংলা চ্যানেল