প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের এক দিন আগে, গতকাল রবিবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার। আজকের বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। বৈঠক শেষে গণমাধ্যমের সামনে ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী।
রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টিতে, ভারত থেকে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ, সীমান্তে হত্যা, নদীর পানির ন্যায্য হিস্যা এবং পুশ ইনের মতো দীর্ঘদিনের অমীমাংসিত ও সংবেদনশীল বিষয়গুলোর প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের এই সাক্ষাৎ বিশেষ তাৎপর্য বহন করছে।
তাদের মতে, এই বৈঠকের মধ্য দিয়েই দুই প্রতিবেশী দেশের ভবিষ্যৎ দ্বিপক্ষীয় সম্পর্কের সম্ভাব্য গতিপথ সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে। একই সঙ্গে আগামী সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রীর সম্ভাব্য দিল্লি সফর নিয়েও সুনির্দিষ্ট কোনো ইঙ্গিত পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর দীনেশ ত্রিবেদী গত ২৫ জুন তৎকালীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন। এর আগে ১২ জুন তিনি ঢাকায় হাইকমিশনার হিসেবে যোগ দেন।
নিউজ বাংলা চ্যানেল