ঢাকা | খ্রি.

৫ ঘণ্টার অবরোধ শেষে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 13, 2026 ইং | Photo Card
৫ ঘণ্টার অবরোধ শেষে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : সিএনজিচালিত অটোরিকশার চালকদের অবরোধের কারণে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আশ্বাসের পর চালকেরা অবরোধ তুলে নেন।

এর আগে সকাল ৬টা থেকে জামালপুর শহরের নতুন বাইপাস মোড়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন সিএনজি চালকেরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে সাধারণ যাত্রী ও কর্মজীবী মানুষকে দুর্ভোগে পড়তে হয়।

বিক্ষোভে অংশ নেওয়া চালকদের অভিযোগ, গ্যাসের জন্য দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করেও প্রয়োজন অনুযায়ী গ্যাস পাওয়া যাচ্ছে না। পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় নির্ধারিত সময়ে প্রয়োজনীয় সংখ্যক ট্রিপ দেওয়া সম্ভব হচ্ছে না।

চালকদের দাবি, ট্রিপ কমে যাওয়ায় তাদের দৈনিক আয়ও হ্রাস পেয়েছে। এতে পরিবার নিয়ে জীবনযাপন করাও কঠিন হয়ে পড়েছে।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার বলেন, সিএনজি চালকদের সঙ্গে আলোচনা করার পর তারা সড়ক অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
এলিট প্যানেলের আম্পায়ার সৈকতের সঙ্গে চুক্তি নবায়ন না করার কা

এলিট প্যানেলের আম্পায়ার সৈকতের সঙ্গে চুক্তি নবায়ন না করার কা