ঢাকা | খ্রি.

আরও ১৬ লাখ শিশুকে হাম-রুবেলার টিকার আওতায় আনার উদ্যোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 18, 2026 ইং | Photo Card
আরও ১৬ লাখ শিশুকে হাম-রুবেলার টিকার আওতায় আনার উদ্যোগ ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : গত রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত টিকাবিষয়ক আন্তসংস্থা সমন্বয় কমিটির (আইসিসি) সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্যসচিব মো. কামরুজ্জামান চৌধুরী।

স্বাস্থ্যসচিব বলেন, হাম পরিস্থিতি নিয়ে আইসিসির সভায় বিভিন্ন অংশীজন অংশ নেন এবং বিদ্যমান সমস্যাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি জানান, কিছু ছোট ছোট এলাকায় ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী সব শিশু এখনো টিকা পায়নি। এসব শিশুকে টিকার আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে সরকারের কাছে ১৬ লাখ টিকা মজুত রয়েছে বলেও জানান তিনি।

আইসিসির সভায় হামে আক্রান্ত শিশুদের বয়সভিত্তিক তথ্যও তুলে ধরা হয়। সেখানে বলা হয়, আক্রান্তদের ১০ শতাংশের বয়স ছয় মাসের কম। ৭৪ শতাংশ আক্রান্তের বয়স ছয় মাস থেকে ৫৯ মাসের মধ্যে। ৫ থেকে ১০ বছর বয়সী আক্রান্তের হার ১৪ শতাংশ। বাকি ২ শতাংশের বয়স ১০ থেকে ১৪ বছর বা তার বেশি।

এদিকে গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৫ এপ্রিল থেকে ১৭ আগস্ট পর্যন্ত ১ কোটি ৯৩ লাখ ৬৩ হাজার ৯১২ শিশুকে হামের এক ডোজ টিকা দেওয়া হয়েছে। টিকাপ্রাপ্ত এসব শিশুর বয়স ছয় মাস থেকে পাঁচ বছরের মধ্যে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছর হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮১৫ জনে। এ ছাড়া নিশ্চিত হামে মারা গেছে ৯৯ জন। সব মিলিয়ে এ বছর হামে মৃত্যুর সংখ্যা ৯১৪ জন।

মৃতদের বড় একটি অংশের বয়স পাঁচ বছরের কম। তাদের মধ্যেও বড় অংশ কোনো ধরনের টিকা পায়নি।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির জন্য ঐতিহাসিক মুহ

আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির জন্য ঐতিহাসিক মুহ