ঢাকা | খ্রি.

‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 18, 2026 ইং | Photo Card
‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে তিনি সম্মেলনস্থলে উপস্থিত হন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে দুই দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করেছে।

সম্মেলনে রাজস্ব আদায় বাড়ানোর উপায়, কর ব্যবস্থাপনার কার্যকারিতা বৃদ্ধি এবং দেশের অর্থনীতির প্রয়োজনীয় রাজস্ব সংস্থানসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নিচ্ছেন।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
হাড়কাঁপানো শীতে কাঁপছে নওগাঁ, তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

হাড়কাঁপানো শীতে কাঁপছে নওগাঁ, তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে