ঢাকা | খ্রি.

ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত’: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 4, 2026 ইং | Photo Card
ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত’: প্রতিমন্ত্রী নুরুল হক নুর ছবির ক্যাপশন: ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত’: প্রতিমন্ত্রী নুরুল হক নুর
ad728

জামায়াতে ইসলামীই ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

সোমবার ঢাকা কলেজের শহিদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে শাখা ছাত্র অধিকার পরিষদ আয়োজিত ‘অগ্নিঝরা জুলাই, সংগ্রামের সুর’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

নুরুল হক নুর বলেন, “ইসলামের ঠিকাদার কি জামায়াতে ইসলামী? না। বরং ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত।”

তিনি বলেন, “এই যে দেখেন এখন ভিডিও বাইর হয় বিভিন্নভাবে। এখন তারা পাগল হয়ে সরকারি দলের নেতা বা যারা আমরা জোটে আছি- এদের বিভিন্ন ফটোকার্ড বানিয়েছে আর কারো ভিডিও বানিয়েছে।”

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে আন্দোলন-সংগ্রামের রাজনীতি জনগণ পছন্দ করছে না। কারণ, ১৭ বছরের দৈত্য-দানব ফ্যাসিবাদ জনগণ হটিয়েছে। অথচ একটি সরকারের ছয় মাসও পূর্ণ হয়নি, এর মধ্যেই সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামের ডাক দেওয়া হচ্ছে।

তিনি প্রশ্ন রেখে বলেন, সরকার দায়িত্ব ছেড়ে দিলে এরপর কে দেশ ও রাষ্ট্র পরিচালনা করবে? এমন পরিস্থিতিতে কে আছে, তা দেখানোর আহ্বান জানান তিনি। নুরুল হক নুরের ভাষ্য, “এই মুহূর্তে এমন একটি জিওপলিটিক্যাল ক্রাইসিসে বাংলাদেশকে লিড দেওয়ার মতো বিএনপি সরকার ছাড়া কোনো বিকল্প নেই।”

এনসিপি বর্তমানে রাজনীতিতে ‘বিষ ফোঁড়া’য় পরিণত হয়েছে বলে অভিযোগ করেন প্রতিমন্ত্রী নুর। তিনি বলেন, এনসিপি এখন বিরোধী দলে আছে, তাদের রাজনীতি শিখতে হবে এবং তাদের বিষয়ে সচেতন থাকতে হবে। তা না হলে দেশে আরও সংকট তৈরি হতে পারে।

নুরুল হক নুর অভিযোগ করে বলেন, এনসিপি নিজেদের বুদ্ধি ও শক্তিতে রাজনীতি করছে না। আন্দোলনের শেষদিকে ফ্যাসিবাদের পতন যখন সুনিশ্চিত হয়ে গিয়েছিল, তখন একটি বিদেশি গ্রুপ তাদের ওপর ভর করেছে।

তিনি আরও বলেন, “এখন তাদেরকে দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সরকারকে জিম্মি করে ফায়দা নিতে চাচ্ছে। এনসিপি এখন রাজনীতিতে বিষ ফোঁড়ায় পরিণত হয়েছে। এই বিষ ফোঁড়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
এসএসসি খাতা চ্যালেঞ্জে ঢাকা বোর্ডে ফেল থেকে পাস ২৯৩, নতুন কর

এসএসসি খাতা চ্যালেঞ্জে ঢাকা বোর্ডে ফেল থেকে পাস ২৯৩, নতুন কর