ঢাকা | খ্রি.

দীর্ঘদিনের সম্পর্ক, ক্যানসারের লড়াই আর বিয়ে—সব জল্পনার জবাব দিলেন হিনা খান

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 11, 2026 ইং | Photo Card
দীর্ঘদিনের সম্পর্ক, ক্যানসারের লড়াই আর বিয়ে—সব জল্পনার জবাব দিলেন হিনা খান ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিউজ বাংলা ডেস্ক: বলিউড ও টেলিভিশন অভিনেত্রী হিনা খান এবং ব্যবসায়ী, প্রযোজক ও পরিচালক রকি জয়সওয়াল দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর ২০২৫ সালের জুন মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হন। স্টার প্লাসের জনপ্রিয় ধারাবাহিক ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়-এর সেটে তাদের পরিচয় ও প্রেমের সূচনা হয়েছিল। প্রায় ১৩–১৪ বছরের সম্পর্কের পর ঘরোয়া আয়োজনে বিয়ে করেন এই জুটি।

বিয়ের পর থেকেই সামাজিক মাধ্যমে নানা জল্পনা শুরু হয়। বিশেষ করে পতি, পত্নী অউর পঙ্গা রিয়্যালিটি শোয়ে একসঙ্গে অংশ নেওয়ার পর অনেকে দাবি করেন, শোটির প্রচারের জন্যই নাকি তারা বিয়ে করেছেন। সম্প্রতি নিজের পডকাস্টে সেই গুঞ্জনের জবাব দিয়েছেন হিনা ও রকি।

হিনা বলেন, “আমরা জানি সত্যিটা কী। কেউ যদি সবকিছু প্রচারের দৃষ্টিভঙ্গি থেকে দেখে, তাহলে আসল কারণটাই হারিয়ে যায়।” তিনি জানান, তাদের বিয়ের পরিকল্পনা অনেক আগেই করা হয়েছিল এবং নির্ধারিত সময় অনুযায়ী স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্ট-এর অধীনে তারা বিয়ে করেন।

অভিনেত্রী আরও জানান, বিয়ের সময় তিনি স্তন ক্যানসারের চিকিৎসা নিচ্ছিলেন। একই সময়ে রকির মায়ের অসুস্থতাও তাদের জীবনে বড় প্রভাব ফেলেছিল। সেই কঠিন সময়ে রকিকে অন্য কাউকে বিয়ে করার পরামর্শও দিয়েছিলেন তিনি।

হিনার ভাষায়, “আমি ওকে বলেছিলাম—তুমি অন্য কাউকে বিয়ে করে নাও। সবকিছু আর আগের মতো থাকবে না।” কেন এমন কথা বলেছিলেন—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি ওকে এতটাই ভালোবাসি যে, ওর সুখ আমার সঙ্গে থাকার থেকেও বেশি গুরুত্বপূর্ণ।”

তবে রকি তার পাশ থেকে সরে যাননি। বরং চিকিৎসার পুরো সময়টিতে হিনার সবচেয়ে বড় শক্তি হয়ে পাশে থেকেছেন। হিনা বলেন, “রকি ছাড়া আমার পক্ষে এত কিছু করা সম্ভব হতো না। ও সবকিছু সহজ করে দিয়েছিল।”

উল্লেখ্য, ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায় ধারাবাহিকে অক্ষরা চরিত্রে অভিনয় করে হিনা খান ভারতীয় টেলিভিশন অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ও দাদাসাহেব ফালকে পুরস্কারসহ বহু সম্মাননা অর্জন করেছেন। এছাড়া বিগ বস ১১-এ অংশ নিয়ে তিনি রানার-আপ হন।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
ফিলিপাইনে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মৃতের সংখ্যা ৬৬, লাখো মানুষ বাস

ফিলিপাইনে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মৃতের সংখ্যা ৬৬, লাখো মানুষ বাস