বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে। তিন দিনের সরকারি সফরে তিনি বাংলাদেশে এসেছেন। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারকরণে বিভিন্ন পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয় বলে নির্ভরযোগ্য সূত্র জানায়। বর্তমানে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করলেও এ সম্পর্কঅকে আরও গভীর এবং বহুমুখী করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য ও জলবায়ু পরিবর্তন মোকাবিলাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।এ সময় ঢাকায় নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কর্মা হামু দর্জি এবং ভুটানের প্রধানমন্ত্রীর সফরসঙ্গী প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।ভুটানের প্রধানমন্ত্রী আলোচনায় তার বক্তব্যে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন এবং বাংলাদেশের জনগণের প্রতি ভুটানের জনগণের গভীর বন্ধুত্বের বার্তা পৌঁছে দেন। অন্যদিকে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন দুই দেশের জনগণের সম্পর্ক বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।
সাক্ষাৎ শেষে ভুটানের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে স্মারক ছবি তোলেন এবং অতিথি বইয়ে স্বাক্ষর করেন।
/ইউএমএইচ
নিউজ বাংলা চ্যানেল