ঢাকা | খ্রি.

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 11, 2026 ইং | Photo Card
রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে আজ বৈঠকে বসছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ও ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টায় এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, বৈঠকে ভারপ্রাপ্ত স্পিকার ও সংসদ সচিবালয়ের সচিবের পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অংশ নেবেন। অন্যদিকে সিইসির সঙ্গে নির্বাচন কমিশনার এবং ইসি সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত থাকবেন। রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের চূড়ান্ত প্রস্তুতি নিয়েই বৈঠকে আলোচনা হবে।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, একাধিক প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদকক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতি পদে এরই মধ্যে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে জাতীয় সংসদের বিরোধী দল জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোট। তবে ক্ষমতাসীন বিএনপি এখনো তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি।



নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ