ঢাকা | খ্রি.

আরও ১২ জেলায় ই-বেইল বন্ড চালু, মোট সুবিধার আওতায় ২৮ জেলা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 13, 2026 ইং | Photo Card
আরও ১২ জেলায় ই-বেইল বন্ড চালু, মোট সুবিধার আওতায় ২৮ জেলা ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে জোটের পক্ষে মনোনয়নপত্র দাখিল করে ড. হামিদুর রহমান আযাদের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ১১ দলীয় জোটের শরিক কয়েকটি দলের নেতারাও উপস্থিত ছিলেন।

জোটের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীরবিক্রম)।

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনে সরকারি দল ও বিরোধী দলের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় বৃহস্পতিবার। নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে আগামী ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট।

আগামী ২০ আগস্ট বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার