প্রকাশ্যে এলো ‘টক্সিক’ সিনেমার নয়নতারার ফার্স্ট লুক। এই ছবিতে নয়নতারা অভিনয় করছেন ‘গঙ্গা’ চরিত্রে। প্রকাশিত পোস্টারে তাকে দেখা যাচ্ছে এক শক্ত ও দৃঢ় মানসিকতার লুকে। হাতে বন্দুক, পেছনে বিশাল এক ক্যাসিনোর প্রবেশদ্বার, সব মিলিয়ে পোস্টারটি ইঙ্গিত দিচ্ছে এক ক্ষমতাশালী ও নির্ভীক নারী চরিত্রের।
পোস্টার প্রকাশের পর মুহূর্তের মধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় পোস্টারটি। নয়নতারাকে কাস্ট করার প্রসঙ্গে পরিচালক গীতু মোহান্দাস জানান, তিনি অভিনেত্রীকে একেবারে নতুনভাবে তুলে ধরতে চেয়েছিলেন। তিনি আরও বলেন, আমরা সবাই নয়নতারাকে চিনি একজন প্রভাবশালী পর্দা-উপস্থিতি ও দুই দশকের সমৃদ্ধ ক্যারিয়ারের অধিকারী তারকা হিসেবে। কিন্তু টক্সিক-এ দর্শক এমন এক প্রতিভা দেখবেন, যা এতদিন নীরবে বিস্ফোরণের অপেক্ষায় ছিল। শুটিং এগোনোর সঙ্গে সঙ্গে বুঝেছি, নয়নের ব্যক্তিত্বের সঙ্গেই এই চরিত্রের আত্মার আশ্চর্য মিল রয়েছে।
সব মিলিয়ে, টক্সিক-এ নয়নতারার ‘গঙ্গা’ রূপ যে দর্শকদের জন্য বড় চমক হতে চলেছে, তা বলাই যায়।
এর আগে সিনেমাটির অন্য দুই চরিত্রে কিয়ারা আদভানি ও হুমা কোরেশির ফার্স্ট প্রকাশ্যে এসেছিল। গীতু মোহান্দাস পরিচালিত এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন ইয়াশ। টক্সিক মুক্তি পাবে ২০২৬ সালের ১৯ মার্চ।
খবর- আমাদের সময়
নিউজ বাংলা চ্যানেল