ঢাকা | খ্রি.

জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে সারাদেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 4, 2026 ইং | Photo Card
জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে সারাদেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ছবির ক্যাপশন: জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে সারাদেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা
ad728

আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষ্যে ঢাকাসহ সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব। দিবসটিকে কেন্দ্র করে কোনো উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ ঘোষিত সংগঠন কিংবা রাষ্ট্র ও সরকারবিরোধী কুচক্রী মহল যাতে নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে, সে জন্য গোয়েন্দা নজরদারি, টহল এবং সাইবার পেট্রোলিং বাড়ানো হয়েছে।

মঙ্গলবার র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে র‌্যাব পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান ও প্রতিরোধমূলক কার্যক্রমের মাধ্যমে সংঘবদ্ধ অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে। একই সঙ্গে সহিংসতা প্রতিরোধ এবং নিরাপদ সমাজ গঠনে র‌্যাব কাজ করে যাচ্ছে।

র‌্যাব জানায়, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকার নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করে পৃথক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। আগাম তথ্য সংগ্রহের জন্য বাড়ানো হয়েছে গোয়েন্দা কার্যক্রমও।

এ ছাড়া অনুষ্ঠানস্থল, রোডমার্চ ও পদযাত্রার নির্ধারিত রুট এবং জুলাই স্মৃতিস্তম্ভগুলোতে ৪ আগস্ট রাত থেকেই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়েছে। ইউনিফর্মধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকেও র‌্যাব সদস্যরা নজরদারি করবেন। দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সন্দেহভাজন ব্যক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সম্ভাব্য নাশকতা প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি জেলার অনুষ্ঠানস্থল ও জুলাই স্মৃতিস্তম্ভে দিবসটির সাত দিন আগে থেকেই ইউনিফর্মধারী ও সাদা পোশাকের র‌্যাব সদস্যরা নজরদারি চালিয়ে আসছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার ঠেকাতেও সাইবার পেট্রোলিং বাড়ানো হয়েছে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ প্রতিরোধ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে বাহিনীটি সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে দায়িত্ব পালন করবে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
ভোটের হার বাড়ানো চ্যালেঞ্জ সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিতে জোর প

ভোটের হার বাড়ানো চ্যালেঞ্জ সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিতে জোর প