ঢাকা | খ্রি.

বিবাহবিচ্ছেদের আবেদন প্রত্যাহার করলেন থালাপতি বিজয়ের স্ত্রী সঙ্গীতা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2026 ইং | Photo Card
বিবাহবিচ্ছেদের আবেদন প্রত্যাহার করলেন থালাপতি বিজয়ের স্ত্রী সঙ্গীতা ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : দাম্পত্য সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের জল্পনার মধ্যেই থালাপতি বিজয়ের বিরুদ্ধে করা বিবাহবিচ্ছেদের আবেদন প্রত্যাহার করেছেন তার স্ত্রী সঙ্গীতা সোর্নালিঙ্গম। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতের শুনানিতে অংশ নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে আবেদন প্রত্যাহারের সিদ্ধান্ত জানান।

সঙ্গীতার সিদ্ধান্তের পর আদালত আবেদনটি গ্রহণ করে মামলার কার্যক্রম বন্ধের প্রক্রিয়া শুরু করে। ভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলার তথ্য অনুযায়ী, আবেদন প্রত্যাহারের পর আদালত শুক্রবার তা বাতিল ঘোষণা করেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে তামিলনাড়ুর চেঙ্গালপট্টুর পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন সঙ্গীতা। আবেদনে দাম্পত্য মতপার্থক্যের বিষয় উল্লেখ করার পাশাপাশি স্থায়ী ভরণপোষণ এবং চেন্নাইয়ের নীলাঙ্কারাইয়ে থাকা বাড়িতে বসবাসের অনুমতিও চেয়েছিলেন তিনি।

মামলাটির শুনানি এ বছর একাধিকবার পিছিয়েছে। গত ১৫ জুন সঙ্গীতা আদালতকে তার মামলা প্রত্যাহারের ইচ্ছার কথা জানান। এরপর পরবর্তী শুনানির জন্য ৭ আগস্ট তারিখ নির্ধারণ করা হয়। এর আগে গত মাসে বিজয় ও সঙ্গীতা কেউই আদালতে উপস্থিত হতে পারেননি। তাদের আইনজীবীরা জানিয়েছিলেন, ব্যক্তিগতভাবে শুনানিতে অংশ নেওয়া দুজনের জন্যই কঠিন হয়ে পড়ছে।

থালাপতি বিজয় ও সঙ্গীতা সোর্নালিঙ্গম ১৯৯৯ সালের ২৫ আগস্ট চেন্নাইয়ে বিয়ে করেন। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

২০২৩ সালে বিজয়ের গুরুত্বপূর্ণ কয়েকটি জনসভায় সঙ্গীতার অনুপস্থিতিকে কেন্দ্র করে তাদের দাম্পত্য সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। তবে তখন এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়া যায়নি। পরবর্তী সময়ে ২০২৫ সালে টিভিকের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতেও সঙ্গীতার অনুপস্থিতি সেই জল্পনা আরও বাড়িয়ে দেয়।

এদিকে বিবাহবিচ্ছেদের আবেদন প্রত্যাহারের সিদ্ধান্তের পর বিজয় ও সঙ্গীতার দাম্পত্য সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে চলা গুঞ্জনের অবসান হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সরকারি অনুদান পেল ”স্বাধীন যুব উন্নয়ন সংস্থা” জেলা প্রশাসকে

সরকারি অনুদান পেল ”স্বাধীন যুব উন্নয়ন সংস্থা” জেলা প্রশাসকে